কৃপাবিন্দু দিয়া কর এই দাসে
গুরুদেব
কৃপাবিন্দু দিয়া , কর এই দাসে
তৃণাপেক্ষা অতি হীন।
সকল সহনে , বল দিয়া কর
নিজ মানে স্পৃহাহীন।
সকলে সম্মান , করিতে শকতি
দেহ নাথ যথাযথ।
তবে ত গাইব , হরিনাম সুখে
অপরাধ হবে হত।।
কবে হেন কৃপা , লভিয়া এ জন
কৃতার্থ হইবে নাথ।
শক্তিবুদ্ধিহীন , আমি অতি দীন
কর মোরে আত্মসাথ।।
যোগ্যতা বিচারে , কিছু নাহি পাই
তোমার করুণা সার।
করুণা না হৈলে , কাঁদিয়া কাঁদিয়া
প্রাণ না রাখিব আর।।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।